সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মন্তব্য করায় এপর্যন্ত রেয়াত পাননি কেউই। তবে খোদ প্রাক্তন রাজ্যপাল এই কাজ করায় একটু অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয় উত্তরপ্রদেশের প্রাক্তন আজিজ কুরেশির বিরুদ্ধে। ২২ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ইদগাহ ময়দানে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বক্তব্য রাখায় তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ২ ফেব্রুয়ারি আরেকটি এফআইআর দায়ের করা হয় প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে।
সিএএ বিরোধীতা করায় উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের
Byবঙ্গনিউজ
Feb 27, 2020
