দিল্লির ১০টি জায়গায় জারি ১৪৪ ধারা

নয়াদিল্লিঃ মার্কিন প্রেসিডেন্টের সফরের দিকে যখন গোটা দেশের নজর রয়েছে, তখনই অন্যদিকে দিল্লিতে ভয়ঙ্কর আকার ধারণ করল পরিস্থিতি৷ ট্রাম্পের দিল্লির সফরের মধ্যেই সিএএ-র সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষ ভয়ঙ্কর আকার নিল রাজধানীর মৌজপুরে। যত সময় এগোচ্ছে তত উত্তপ্ত হচ্ছে দিল্লির পরিস্থিতি। আগুন দেওয়া হল গাড়ি, অটোতে। এর মধ্যে আবার দুষ্কৃতিরা বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বলে অভিযোগ। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিস। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। সিএএ সমর্থক ও বিরোধীদের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হল গকুলপুরী থানার রতন লাল নামে এক হেড কনস্টেবলের। জনতার মধ্যে থেকে ছোড়া পাথরে প্রাণ হারালেন রতন লাল । আহত এক ডিসিপি পদ মর্যাদার অফিসার। মৃত্যু হয়েছে এক সাধারণ মানুষেরও। জখম আরও ছয়। বিক্ষোভ যাতে চরম আকার ধারণ না করে, তার জন্য জাফরাবাদ এবং মৌজপুর-বাবরপুর মেট্রো স্টেশনের গেটও বন্ধ করে দেওয়া হয়।  ইতিমধ্যেই দিল্লির ১০টি জায়গায় ১৪৪ ধারা জারি হয়ে গিয়েছে। ঘটনার পরেই ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি লিখেছেন, ‘দিল্লিতে শান্তি ও ঐক্য ভঙ্গ হওয়ার খুব উদ্বেগজনক খবর সকাল থেকে পাচ্ছি৷ মাননীয় লেফ্টেন্যান্ট গভর্মমেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অনুরোধ জানাই৷ কাউকেই যেন অশান্তি ছড়াতে দেওয়া না হয়৷’ দেখুন সেই ছবি –

https://twitter.com/i/status/1231878245160644608