মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সেখানে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি । সেখানেই ট্রাম্পের ভাষণে ভুল উচ্চারণ করেন তিনি। যার জেরে ভারত সফরের শুরুতেই ট্রোল হলেন সোশাল মিডিয়ায়। চা-ওয়ালা শব্দকে চি-ওয়ালা বা বেদের প্রসঙ্গ টানতে গিয়ে ইংরেজিতে ভেদাসকে ভেসতাস বলে ফেললেন ট্রাম্প । গুলিয়ে ফেললেন বিবেকানন্দ শব্দের উচ্চারণও । বিবেকানন্দর কথা উল্লেখ করতে দিয়ে তাঁকে বিবেকামুননম বলে সম্মোধন করেন তিনি । এছাড়াও সচিন তেন্ডুকরকে সুচিন তেন্ডুলকর । শোলে সিনেমাকে শোজে বলেন তিনি । এই নিয়েই শুরু হয় বিতর্ক ।স্বামী বিবেকানন্দর নাম উচ্চারণে সমস্যায় পড়ায় অনেকেই ট্রোল করে লিখছেন, ট্রাম্পের মুখ দিয়ে এই সব বিষয়ে বলানো কার বুদ্ধি ছিল । অনেকে আবার বলেছেন, ট্রাম্পের স্পিচ রাইটারদের এ প্লাস গ্রেড দেওয়া উচিত । কেউ কেউ বলেছেন, ট্রাম্প ভারতে আসার আগে অসাধারণ হোম ওয়ার্ক করেছেন । ট্রোলের মাঝেই যদিও অনেকে ট্রাম্পের হিন্দি বলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

https://twitter.com/i/status/1231880202218696705
https://www.facebook.com/fekuwb/videos/605624950021292/