banganews.net

রেজিনগরে একটি বুথের ভোটের অঙ্ক নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রেজিনগর বিধানসভা কেন্দ্রের ১০৯ নং বুথে নথিভুক্ত ভোটারের সংখ্যার তুলনায় বেশি ভোট বিজেপির ঝুলিতে গেছে বলে ফলাফলের হিসাব নিয়ে প্রশ্ন উঠছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বার্তায় তিনি নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি দাবি করেন এবং ভোটের পরিসংখ্যান নিয়ে কটাক্ষ করেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে জানা গেল, তথ্যে ভুল বোঝাবুঝির কারণে এবিপি আনন্দে এই খবর প্রকাশিত হয়। সেই বিষয়টিই শেয়ার করেছিলেন অভিষেক। তা স্পষ্ট ভাবে জানিয়েছে বিজেপি।