এবার সুপ্রিম কোর্টের ১৫ জন বিচারপতি করোনায় আক্রান্ত ৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ আদালত সূত্রে খবর, শুধুমাত্র বিচারপতিরা নন, সুপ্রিম কোর্টের বহু কর্মীরও ইতিমধ্যেই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বিচারপতি এমআর শাহ, বিচারপতি ইন্দিরা বন্দ্য়োপাধ্য়ায় এবং বিচারপতি সূর্যকান্ত তাঁদের এজলাসে শুনানি চলাকলীনই জানিয়েছিলেন, তাঁদের কর্মীরা করোনায় আক্রান্ত ৷

