গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি। তার জেরে ধস নামল দক্ষিণ আসামে। মারা গেলেন ২০ জন। আহত বহু। তবে আশঙ্কা করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অসমের বরাক উপত্যকার তিনটি জেলা।