Month: May 2020

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১৯০৯, মৃত ১৯৭, সুস্থ ১২৮১

কলকাতাঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৫৯। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও চারজন…

প্রশাসনিক বৈঠকের সুন্দরবন পুনর্গঠনে জোর দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমফানের জেরে তছনছ সুন্দরবন। তাই সুন্দরবন পুনর্গঠনের কাজ দ্রুত করতে হবে, বড় প্রকল্প নয়, ছোট ছোট ভাগে কাজ করতে হবে। যাদের বই দুর্যোগে নষ্ট হয়েছে, তাদের বইয়ের ব্যবস্থা করতে হবে।…

বিপর্যয় দেখেই হাজার কোটি সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রায় ১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে: মুখ্যমন্ত্রী কলকাতা: বিধ্বংসী ঘূর্ণিঝড়ে রাজ্যে এক লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আকাশপথে…

দিঘা থেকে ১৫০ এবং কলকাতা থেকে ২৬০ কিলোমিটার দূরে আমফান

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ার পর এই ঝড় ক্রমে এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর প্রভাবে…

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিতে চলেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ড-এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার…

আমফানের জের, আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা

ঘূর্ণিঝড় আমফানের জেরে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর। আগাম সতর্কতমূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে আগামীকাল বিকেল ৫টা সমস্ত রকম উড়ান চলাচল বন্ধ থাকবে কলকাতা…

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬ হাজার ৭৫০, মৃত ৩ হাজার ৩০৩

নয়াদিল্লিঃ গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬১১ জন করোনায় আক্রান্ত হলেন। যা একদিনে ভারতে সর্বাধিক। মৃত্যু হয়েছে ১৪০ জনের। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৭৫০…

কলকাতা বিমানবন্দরে থাকা ১০টি ছোট বিমানকে সরানো হল অন্য রাজ্যে

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান । কলকাতা বিমানবন্দরে থাকা ১০টি ছোট বিমানকে অন্য রাজ্যে সরানো হল । ঝড়ে সাধারণত এটিআর বা বম্বার্ডিয়ারের মতো ছোট বিমানগুলির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ।…

উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬ কৃষক

পরিযায়ী শ্রমিকের পর এবার কৃষক। বুধবার কাকভোরে বেপরোয়া ট্রাকের চাকায় প্রাণ গেল ৬ কৃষকের এবং আহত ১ ।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার ফ্রেন্ডস কলোনি লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কে।…

দিঘা থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরত্বে ঘূর্ণিঝড় আমফান

কলকাতাঃ শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত, পারাদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার এবং দিঘা থেকে ৫০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। ইতিমধ্যে বদলাতে শুরু করেছে আবহাওয়া। কলকাতা…