Month: August 2020

নেপালে ভূমিধস, উদ্ধার ১৮ জনের দেহ

নেপালের সিন্ধুপালচক জেলায় ব্যাপক ভূমিধসের জেরে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। একটানা ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধস। চলছে উদ্ধার কাজ ।

আজ থেকে শুরু বৈষ্ণোদেবী-র তীর্থযাত্রা

প্রায় ৫ মাস স্থগিত হওয়ার পরে আজ রবিবার পুনরায় শুরু হল বৈষ্ণোদেবী তীর্থযাত্রা। দেশজুড়ে বেড়ে চলা করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকেই স্থগিত হয়ে গিয়েছিল এই পুণ্য যাত্রা। তবে…

ফিরোজাবাদে যাত্রীবোঝাই বাসে অগ্নিকান্ড, মৃত ১

দুর্ঘটনার পরই আগুন ধরে গেল যাত্রীবোঝাই বাসে। নিহত হলেন একজন এবং জখম আরও ২ জন যাত্রী। ঘটনাটি ঘটে আজ, রবিবার সকালে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাসটি…

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অটল সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এছাড়া…

পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত এক সাধারণ নাগরিক

জম্মু-কাশ্মীরঃ গতকাল রাত ৯টা ৪০মিনিট নাগাদ পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের। জানা গিয়েছে, মৃতের নাম আজাদ আহমেদ দার। গতকাল রাতে অতর্কিতে জঙ্গিরা তাঁর উপর হামলা চালায়। একের…

উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ করে খুন, চোখ ওপড়ানো-জিভ কাটা দেহ উদ্ধার

নাবালিকাকে ধর্ষণ করে খুন, ফের নৃশংসতা উত্তরপ্রদেশে। নেপাল সীমান্তবর্তী উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় ১৩ বছরের এক নাবালিকাকে যৌন নিপীড়নের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, নাবালিকার উপড়ে নেওয়া…

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২, মৃত ৪৯ হাজার ৯৮০, সুস্থ ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩ হাজার ৪৮৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২। এই ২৪ ঘণ্টায়…

‘কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা থেকে মুক্তি’, আজব নিদান বিজেপি সাংসদের

করোনা-মুক্তির নয়া ‘উপায়’ বাতলে দিলেন আরও এক বিজেপি সাংসদ। এবার কাদায় বসে শাঁখ বাজানোর পরামর্শ রাজস্থানের এক বিজেপি সাংসদের। তাঁর দাবি, ‘কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা থেকে মুক্তি’। ইতিমধ্যেই রাজস্থানের…

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত বিশিষ্ট আইনজীবি প্রশান্ত ভূষণ

বিশিষ্ট আইনজীবীকে নিয়ে এবার কড়া রায় দান করল সুপ্রিম কোর্ট। কোর্টের তরফে এদিন, প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটি মন্তব্য করে একটি সোশ্যাল মিডিয়া…

হিমাচলে ভূমিধস, মৃত ২, আহত ৩

হিমাচলে রাস্তার ধারে একটি ট্রাক ও ২টি গাড়ি দাঁড়িয়ে ছিল। তখন আচমকাই ভূমিধসের জেরে বিশালাকার পাথর গড়িয়ে এসে পড়ে ওই ৩টি গাড়িতে। পাথরের আঘাতে গাড়ি ৩টি ভেঙে দুমড়ে মুচড়ে যায়,…