Month: January 2021

মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারী, লক্ষীরতন শুক্লর পর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে পৌঁছবেন তিনি। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বনমন্ত্রী। শুক্রবার মন্ত্রী পদে ইস্তফা দিলেন। ইতিমধ্যে…

প্রতিদিনই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার ভ্যাকসিন, অনীহা সামাল দিতেই হিমশিম খাচ্ছে কেন্দ্র

শেষমেশ আসরে আসতেই হল প্রধানমন্ত্রীকে, অনীহা কাটাতে টিকা নেবেন মোদি! টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই! এই প্রশ্নের জেরেই তালিকায় নাম থাকা সত্ত্বেও ভ্যাকসিন নিতে তীব্র অনীহা দেখা যাচ্ছে দেশজুড়ে।…

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশ জুড়ে ফের বাড়ল তেলের দাম। সারা দেশেই পেট্রোল-ডিজেলের দামে লিটার প্রতি গড়ে ২২ থেকে ২৬ পয়সা বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম ৮৫.৪৫ টাকা, বাড়ল ২৫ পয়সা। মুম্বইতে ৯২.০৪ টাকা,…

‘আমাদেরই জমি’, অরুণাচলে গ্রাম তৈরি নিয়ে সাফাই চিনের, এব্যাপারে মোদি সরকার চুপ কেন? তোপ কংগ্রেসের

অরুণাচল প্রদেশে ঢুকে চিনের গ্রাম তৈরি করার খবর কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই গ্রাম নিয়ে সাফাই গাইল বেজিং। স্পষ্ট জানিয়ে দিল তারা নিজেদের ভূখণ্ডের মধ্যেই গ্রাম তৈরি করেছে। এই…

দিল্লির ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে আগুন

আজ ভোরে দিল্লির আইটিও এলাকার ইঞ্জিনিয়ার্স ভবনে উপরের তলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। একজন নিরাপত্তারক্ষী এই মুহূর্তে ওই বাড়িতে আটকে পড়েছেন…

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটক, মৃত কমপক্ষে ১৫

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫জনের। শিবমোগার জেলাশাসক কেবি শিবাকুমার জানিয়েছেন, হুনাসোদু গ্রামের কাছে রেলের পাথর কাটার জায়গায় ডিনামাইট বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে…

বাইক দুর্ঘটনায় নিহত তরুণ সাংবাদিক, আশঙ্কাজনক আরও এক

রাতের শহরে ফের পথ দুর্ঘটনা।মৃত্যু হল এক সাংবাদিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও এক সাংবাদিক। মৃত ওই সাংবাদিকের নাম সোহম মল্লিক। আহত হয়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে…

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অ্যাকাউন্ট সাময়িক ব্লক করায় প্রশ্নের মুখে টুইটার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার অ্যাকাউন্ট গত নভেম্বরে সাময়িক ব্লক করে দেওয়ায় এবার প্রশ্নের মুখে পড়তে হল টুইটার কর্তৃপক্ষকে। ২০২০ সালে আচমকাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করে দেয় টুইটার। সরিয়ে…

বিজেপি শাসিত রাজ্যে মদ বন্ধ করতে নড্ডাকে অনুরোধ উমা ভারতী-র

বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ বন্ধের আবেদন জানালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। টুইটে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছে এই আবেদন করেছেন। মদ বন্ধের প্রসঙ্গে বেশ…

নয়া কৃষি আইন দেড় বছর স্থগিত রাখার প্রস্তাবে রাজি নন কৃষকরা

গতকাল কেন্দ্র প্রস্তাব দিয়েছিল, দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখা হবে। এর মধ্যে নতুন কমিটি গঠন করে আলোচনা চলবে। কিন্তু এই প্রস্তাবেও নারাজ কৃষককুল। গতকাল কেন্দ্রের প্রস্তাবে তৎক্ষণাৎ কোনও…