Day: December 26, 2021

বিজেপির সঙ্গ ছাড়ল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, জানালেন সাধারণ সম্পাদক

রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করার পর শনিবার বিজেপির পাঁচ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। নতুন জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মতুয়াদের প্রাধান্য দেওয়া হয়নি, এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল তাঁদের।…

‘মুখ্যমন্ত্রীকে রাজ্যপালই করে দিন’, কটাক্ষ ধনকড়ের

আজ উত্তরবঙ্গ সফরে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন জগদীপ ধনকড়। সেখানেই একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। কটাক্ষের সুরে ধনকড় বলেন, ”আমি খুবই আশ্চর্য…

সাপে কামড়াল সলমন খানকে

সাপে কাটল বলিউডের মেগাস্টার সলমন খানকে ৷ রবিবার ভোররাতে তাঁর পানভেলের ফার্মহাউসে তাঁকে সাপে কাটার পর হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷…

আগামী ২৮ ডিসেম্বর থেকে টানা ১০ দিনের রাত্রিকালীন কার্ফু জারি কর্নাটকে

ওমিক্রনের জেরে এবার কর্নাটকে রাত্রিকালীন কার্ফু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ ২৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১০ দিন এই রাত্রিকালীন কার্ফু চলবে কর্নাটকে ৷ রবিবার, স্বাস্থ্য…

‘আমিই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে’, দাবি রাহুলের

দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হতে চলেছে ৷ বড়দিনে এই বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তবে তাঁর দাবি,…

বিহারের মুজফফরপুরে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০, আহত বহু

বিহারের মুজফফরপুরে নুডলস তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় ১০ জনেরও বেশি মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে, আহত বহু ৷ আশেপাশের কারখানার লোকজনও বিস্ফোরণে আহত হয়েছে বলে জানা গিয়েছে।…

সিকিমে তুষারপাতের জেরে বন্ধ সিল্ক রুট-জিরো পয়েন্ট, আটকে পড়া ৩০০ পর্যটককে উদ্ধারে করল সেনা

মরশুমের প্রথম তুষারপাতে ভ্রমণে বিপত্তি। শনিবার থেকে একটানা তুষারপাতে বন্ধ রাস্তা। আবহাওয়া খারাপ থাকায় পূর্ব সিকিমে বন্ধ সিল্ক রুট। অন্যদিকে, উত্তর সিকিমে ইউমথুম পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। অর্থাৎ গুরুদোংমার যাওয়ার…

সারদা দেবীর ১৬৯ তম শুভ জন্মতিথিতে বিশেষ পুজো, বেলুড় ও বাগবাজারের মায়ের বাড়িতে ভক্ত সমাগম

বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়। আজ শ্রীশ্রী মা সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি। এদিন জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ পুজো-প্রার্থনার। হবেহোম-যজ্ঞও। বাগবাজারে মায়ের বাড়িতে পাশাপাশি রামকৃষ্ণ মঠ…

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২২

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২ জন। মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক,…

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬ হাজার ৯৮৭

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬২ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন…