Month: February 2022

আজও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

শুক্রবার সকালে আকাশের মুখ ভার ছিল, আজ শনিবারও তেমনটাই থাকবে । শুক্রবার সকাল থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ…

বাংলা থেকে ইউক্রেনে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে চালু হল কন্ট্রোল রুম

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়া বাংলার পড়ুয়া ও অন্যান্যদের ঘরে ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন খুলল রাজ্য সরকার। ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের পড়ুয়া সহ অন্যান্য লোকদের উদ্ধারে সাহায্য করার জন্য চালু…

হাইকোর্টের পর এবার সুপ্রিমকোর্টেও ধাক্কা খেল বিজেপি, খারিজ পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি

কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিমকোর্টেও খারিজ হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর জন্য বিজেপি-র আবেদন। বিগত পুরসভা নির্বাচনগুলির মতো রাজ্য নির্বাচন কমিশনই ঠিক করবে ১০৮ পুরসভার ভোট রাজ্য পুলিশ…

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৩ হাজার ১৬৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১৩ হাজার ১৬৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩০২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৯৮৮ জন। স্বাস্থ্য ও পরিবার…

‘ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে, প্রস্তুত বায়ুসেনাও’, জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা

ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের এয়ারলিফ্ট করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা ৷ তাও বাণিজ্যিক বিমানের মাধ্যমে ৷ এমনটাই জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা ৷ তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার…

‘পুতিনের সঙ্গে আর কথা নয়, রাশিয়াকে ফল ভুগতে হবে’, একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা বাইডেনের

রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা বন্ধ করে, ভ্লাদিমির পুতিনের দেশের উপর একগুচ্ছ নয়া আর্থিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বৃহস্পতিবার ভোর রাত থেকে ইউক্রেনের উপর হামলা চালাতে…

রাশিয়ার আক্রমণের প্রথম দিনে এখনও পর্যন্ত সেনা-সাধারণ নাগরিক মিলিয়ে মৃত ১৩৭, জখম ৩০০

রাশিয়ার আক্রমণের প্রথম দিনে প্রাণ গিয়েছে ১৩৭জন ইউক্রেনবাসীর ৷ জখম হয়েছেন ৩১৬ জন ৷ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ বৃহস্পতিবার তিনি একটি ডিক্রিতে সই করেছেন ৷ তাতে আপাতত আগামী ৯০…

প্রয়াত দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী দীপেন মজুমদার, স্থগিত ভোট

আগামী রবিবার নির্বাচন। ঠিক তার আগে বৃহস্পতিবার দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী দীপেন মজুমদার প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৮ বছর। দমদমের মতিলাল কলোনি এলাকায় তাঁর বাড়ি। ১৪ ফেব্রুয়ারি…

আজও হালকা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

কলকাতা-সহ বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে…

আনিস কান্ডে সিবিআই নয়, আপাতত রাজ্য সরকার গঠিত সিটের তদন্তেই আস্থা হাইকোর্টের, দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ

সিবিআই নয়, আপাতত রাজ্য সরকার গঠিত সিটের হাতেই থাকল আনিস মৃত্যুরহস্যের তদন্তভার। একই সঙ্গে আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ পাশাপাশি ফরেন্সিক পরীক্ষার জন্য আনিসের মোবাইল ফোনও সিট-এর হাতে…