Day: October 16, 2022

পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের রেল পুলিশকে সতর্কবার্তা

রেল স্টেশনের ফুটওভার ব্রিজে ভিড় জমতে দেওয়া যাবে না। আসন্ন কালীপুজো- দীপাবলি, ভাইফোঁটা এবং গোবর্ধন উৎসবকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের জিআরপি বা রেল পুলিসকে ঠিক এই ভাষাতেই সতর্ক করল…

আগামী ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির

দিওয়ালির পরের দিন অর্থাৎ ২৫শে অক্টোবর মঙ্গলবার সারা দেশ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে। সেই সূর্যগ্রহণের কারণেই ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির। সকাল…

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে সিবিআইয়ের সমন, আগামীকাল হাজিরার নির্দেশ

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ডেকে পাঠাল সিবিআই। সোমবার তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজির হতে বলা হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে তারা মনীশ সিসোদিয়াকে…

রুশ সেনা প্রশিক্ষণ শিবিরে বন্দুকবাজের হামলা, হত ১১, জখম ১৫

রুশ সেনা প্রশিক্ষণ শিবিরে বন্দুকবাজের হামলা। প্রাণ হারিয়েছেন ১১জন। হামলায় জখম আরও ১৫। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর দুই বন্দুকবাজ আত্মহনন করে।…

রায়দিঘীর পুকুরে কুমীর, এলাকায় চাঞ্চল্য

পুকুর কচুরিপানাতে ভরে আছে। বেশ কিছু মাছ রয়েছে। আর সেই পুকুরেই কিনা দেখা মিলেছে বিশালাকার কুমীরের। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘীর কঙ্কনদিঘিতে সেই কুমীর দেখতে ভিড় জমান এলাকার…

ইরানের এভিন জেলে বিক্ষোভ, চলল গুলি, আহত ৮

হিজাব বিরোধী বিক্ষোভের মাঝেই ইরানের কুখ্যাত এভিন জেলে চলল বিক্ষোভ। বিক্ষোভকারীদের থামাতে গেলে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে পরিস্থিত আরও তপ্ত হয়ে ওঠে। তারা জেলে আগুন লাগিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার…

হাওড়ার শিবপুরে গাড়ি থেকে উদ্ধার ২ কোটি টাকা, মিলল সোনা-রুপো-হিরের গয়নাও

ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল রাজ্যে। উদ্ধার হয়েছে প্রচুর গয়নাও। রবিবার হাওড়ার শিবপুরে একটি আবাসনের সামনে রাখা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র…

তোলাবাজি ও অপহরণের অভিযোগে গ্রেফতার দিল্লির দুই পুলিশকর্মী

দিল্লির দুই পুলিশকর্মীর বিরুদ্ধে উঠল তোলাবাজি ও অপহরণের অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত আরও এক পুলিশকর্মী পলাতক। তাঁকে গ্রেফতার করতে দিল্লি পুলিশ তল্লাশি শুরু করেছে। ধৃত দুই পুলিশকর্মী হলেন সন্দীপ এবং…

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ছত্তিশগড় বিধানসভার ডেপুটি স্পিকারের মনোজ সিং মান্ডাবি

হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছত্তিশগড় বিধানসভার ডেপুটি স্পিকার মনোজ সিং মান্ডাবি। বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার সকালে আচমকাই শারীরিক অস্বস্তি শুরু…

মানিক ঘনিষ্ঠ তাপসকে তলব ইডি-র, আগামী ২০ অক্টোবর হাজিরার নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এবার মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।