Day: February 17, 2023

ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পুলিশ কনস্টেবলের

নদিয়ার শান্তিপুরে অফিসে যাওয়ার আগে জামা ইস্ত্রি করছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না । মৃত পুলিশ কর্মীর নাম অভীক মিত্র। বাড়ি শান্তিপুরের বাইগাছি…

ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ সায়গল হোসেনের

১৪ দিন জেল হেফাজতে থাকার পর আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। ভার্চুয়াল শুনানিতে বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে সায়গল…

আদানিকাণ্ড মুখবন্ধ খামে নামের তালিকা নিতে অস্বীকার করল সুপ্রিমকোর্ট

আদানিকাণ্ডের ফলে দেশের অর্থনীতিতে তার প্রভাব কী পড়েছে তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কমিটি গঠনের বিষয়ে সায়ও দিয়েছিল মোদি সরকার। কমিটিতে কারা থাকবেন শুক্রবার তাদের…

১১ বছরে বাঁকুড়া থেকে মাওবাদী-আতঙ্ক দূর হয়েছে: মুখ্যমন্ত্রী

শুক্রবার বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বললেন, ‘আগে যখন আমরা আসতাম মাওবাদীদের অত্যাচারে মানুষ বের হতে পারতেন না।এই…

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! বাংলা সহ একাধিক রাজ্যে জারি সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! যার জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস জারি করল IMD। তাদের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, হাল্কা…

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরেই উঠে এসেছিল এই ব্যক্তির নাম। নিজাম প্যালেসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিলেন সিবিআই অফিসাররা। কিন্তু…

দেশজুড়ে কর্মী ছাঁটাইয়ের তথ্য প্রযুক্তি সংস্থা গুগলের

ভারতে কর্মরত ৪৫৩ কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিল তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। বৃহস্পতিবার রাতে গুগল ইন্ডিয়ার ভারত শাখার প্রধান তথা ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা এক ইমেল পাঠিয়ে ওই…

বিতর্কের জেরে নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা

নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা । তিনি সচিব জয় শায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। প্রথমবার দল নির্বাচন নিয়ে সমালোচনার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের…

জগদ্দলে অশান্তির জের, গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাই সঞ্জয়

জগদ্দলে তুমুল অশান্তির জের। গ্রেপ্তার হলেন সাংসদ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং সহ মজদুর মোর্চার চারজন সমর্থক। জানা গিয়েছে, সোমবার সকালে জগদ্দলের আতপুরে এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়ন অফিস উদ্বোধন…

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ অভিযুক্ত

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নাবালিকা গণধর্ষণের অভিযোগ। জানা গেছে, অনুষ্ঠান বাড়ি সেরে একাই ফিরছিলেন বাড়ি এক নাবালিকা। হঠাৎ করে তার সামনে হাজির হয় বেশ কয়েকজন যুবক। পথ আটকায় তার। অভিযোগ…