Month: July 2023

বড় ধাক্কা খেল মোদি সরকার, ইডি ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্র-র তৃতীয় বার মেয়াদ বৃদ্ধি অবৈধ, রায় সুপ্রিমকোর্টের

ইডির ডিরেক্টর পদে সঞ্জয়কুমার মিশ্রের তৃতীয় বার মেয়াদ বৃদ্ধি করা নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশকে অবৈধ বলে রায় দিল সুপ্রিম কোর্ট। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ২০২১ সালের নির্দেশকে অমান্য করা হয়েছে…

দিল্লিতে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত ৪ তীর্থযাত্রী, আহত ১৫

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে দিল্লিতে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল চার তীর্থযাত্রীর। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার রাতে উত্তর দিল্লির আলিপুরের জিটি কারনাল রোডে এই দুর্ঘটনা ঘটেছে।…

পঞ্চায়েত নির্বাচন বাতিলের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত নির্বাচন বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল৷ বুধবার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ সংবিধানের মৌলিক নীতি ও বিধি মেনে…

পঞ্চায়েতে ভোটে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে গিয়ে কপ্টার দুর্যোগে পড়ে চোট পাওয়ার পরে বুধবারই প্রথম নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মৃতদের…

‘আমি দরিদ্র সমাজের প্রতিনিধিত্ব করি বলে আমার উপর রাগ আপনাদের’, দালাল সংবাদমাধ্যমের কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে সংবাদমাধ্যমের একাংশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এক শ্রেণীর সংবাদমাধ্যম কুৎসা ও অপপ্রচার করছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন,…

ভাঙড়ে হিংসা নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনার

পঞ্চায়েত ভোটের গণনার দিন আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। মঙ্গলবার রাতে গণনা চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ আইএসএফ কর্মী-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর…

বিরোধীদের দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, সোনিয়া সহ হাজির হবে ২৪টি দল

২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবার ফের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক বসতে চলেছে। বেঙ্গালুরুতে ১৮ এবং ১৮ জুলাই বিজেপি বিরোধী দলগুলি বৈঠকে বসতে চলেছে বলে খবর। বিরোধীদের দ্বিতীয় বৈঠকে ২৪টি…

ভাঙড়ে গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান

ভাঙড়ে ভোট মিটেছে তবে মেটেনি হিংসা, অশান্তি। এবার সেই হিংসার শিকার হলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। ভাঙড়ে বোমাবাজির ঘটনায় গুলিবিদ্ধ হলেন তিনি। মঙ্গলবার থেকে আরও উত্তপ্ত ভাঙড়। রাতে পরিস্থিতি…

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বুথেও জয়ী তৃণমূল

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বুথে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গেল বিজেপি। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় গাইঘাটার ইছাপুর-২ গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে হেরে গিয়েছে গেরুয়া শিবির। প্রসঙ্গত…

ভাঙড়ে আইএসএফের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, পুলিশকে লক্ষ করে বোমা-গুলি, মৃত ৩

রাত থেকে উত্তপ্ত ভাঙড়ে আইএসএফ-এর সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ করে বোমা। ২ আইএসএফ কর্মী সহ মৃত তিন। বুধাবার সকালেও থমথমে ভাঙড়। রাস্তায় ছড়িয়ে বোমার চিহ্ন। জায়গায় জায়গায় নাকা চেকিং…