দিল্লি ক্যাপিটালস- ২০৩/৪ (জেমাইমা ৫৭, লরা ৪৪), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ২০৪/৪ (স্মৃতি ৮৭, ভল ৭৯) শেষমেশ সেই বিজয়ীর শিরোপা পরলেন স্মৃতি। লড়েও হারতে হল জেমাইমাকে। স্মৃতি যে মেজাজে ব্যাট করছিলেন এই খেলার অন্য ফল সত্যিই কল্পনা করা যাচ্ছিল না। যদিও একেবারে শেষে দিল্লি নিশ্চিতভাবেই লড়াই দিয়েছিল। তবু পরপর চারবার ফাইনালে উঠে হারতে হল তাদের। অন্যদিকে […]
Day: February 5, 2026
২০২৬-এ বঙ্গভোটে বাম-কংগ্রেস জোটের ইতি! রাহুল-খাড়গের ম্যারাথন বৈঠকের পর ঘোষণা ‘একলা চলো’র নীতি
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে আর জোট নয়, বরং একক শক্তিতেই ময়দানে নামতে চলেছে জাতীয় কংগ্রেস। ২০২৬-এর বিধানসভা ভোটে এককভাবেই রাজ্যের ২৯৪টি আসনে লড়বে তারা। বামেদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই নেই, জানাল সংগঠন। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের দীর্ঘ বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর […]
মেঘালয়ের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৬
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় মাইনসিঙ্গাট-থাংস্কো এলাকায় এক অবৈধ কলয়া খনিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ ডিনামাইট বিস্ফোরণে 16 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এখনও অনেকে ধসে নীচে চাপা পড়ে রয়েছে আশঙ্কা করা হচ্ছে ৷ তাঁদের বের করে আনার চেষ্টা চলছে ৷ রাজ্য পুলিশের ডিজি আই নংরাং এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন […]
রাজ্যসভায় বক্তব্য় পেশ করছেন প্রধানমন্ত্রী মোদি
রাজ্যসভায় বক্তব্য পেশ করছেন প্রধান নরেন্দ্র মোদি ৷ বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন ৷ তাঁকে ধন্যবাদ জানাতেই এদিন ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এবারের অধিবেশনের শুরু থেকেই রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছে ৷ সংসদীয় রীতি মেনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ভাষণ দেওয়া হয়নি ৷ পরে প্রধানমন্ত্রীও সংসদের নিম্নকক্ষে ভাষণ দিতে পারেননি ৷ মঙ্গলবার বিকেল পাঁচটা […]
শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেনে আগুন
শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেনে আগুন৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিয়ালদা দক্ষিণের ডায়মন্ড হারবার সেকশনে৷ মগরাহাট স্টেশনে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে রেল৷ তবে এই নিয়ে রেলের তরফে কেউ মন্তব্য করতে চাননি৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ট্রেনটি শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল৷ ডায়মন্ড হারবার শাখায় উত্তর রাধানগর স্টেশন পেরোনোর কিছুক্ষণ পর থেকেই ইঞ্জিনের দিক থেকে […]
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে মুখবদল
রুপোলি পর্দার ইতিহাসে পঁচিশ বসন্ত কাটিয়ে এবারের ভাঁড়ারে যে একগুচ্ছ সিনেচমক রেখেছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সেকথা গত ডিসেম্বরেই জানা গিয়েছিল। সেই তালিকায় অন্যতম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। যে সিনেমার সবথেকে বড় চমক নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত। আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘বিক্রম’ শিবপ্রসাদের সম্মুখ সমরে তিনি। যদিও অভিনেতার চরিত্র সম্পর্কে খুব একটা ভাঙতে নারাজ […]
ভোটের আগে মাস্টারস্টোক! অন্তর্বর্তী বাজেটে ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ ২০০০ কোটি
১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদের প্রতিবাদে রাজ্য সরকার একই ধাঁচে নিজেদের প্রকল্পে যুক্ত করেছিল ‘বাপু’র নাম। রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম হয়েছিল ‘মহাত্মাশ্রী’। এবার সেই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হল রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। ১০০ দিনের কাজে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতে আরও বহু শ্রমিক, কৃষক উপকৃত […]
বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী! স্বাস্থ্যসাথীর আওতায় এলেন জোমাটো-সুইগি-অ্যামাজন-ফ্লিপকার্টের ডেলিভারি বয়-রা
বিধানসভা ভোটের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বাংলার গিগ কর্মীদের জন্য ‘রেড লেটার ডে’ হয়ে থাকল। জোমাটো-সুইগি-অ্যামাজন-ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা এলেন ‘স্বাস্থ্যসাথী’র আওতায়! বিধানসভায় এদিন বিরাট ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বাজেট পেশ করার সময়ে তিনি বলেন, ‘আমাদের সরকার অনলাইনে কেনা জিনিসের সরবরাহকে কেন্দ্র করে দ্রুত গড়ে […]
মাধ্যমিক পাশ করলেই ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা, অন্তবর্তী বাজেটে বড় ঘোষণা
কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এই অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাশ ব্যক্তিদের জন্য করা হয়েছে বিশেষ ঘোষণা৷ যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প শুরু করল তৃণমূল সরকার৷ জানানো হয়েছে, ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বেকার যুবকেরা এই কর্মসূচির […]
বঙ্গের বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্যের সরকারি কর্মীদের
অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষ্মী লাভ’ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের৷ ২০২৬-‘২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী- সকলের জন্যই একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন তিনি। ভোটমুখী বঙ্গের ২০২৬-‘২৭ আর্থিক বছরের এই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমনে […]











