খেলা

T20 World Cup : ২৯ রানে জয়ী ভারত

ভারত: ১৬১/৯ (সূর্যকুমার ৮৪, তিলক ২৫, শাকউইক ২৫/৪, হরমিত ২৬/২)আমেরিকা: ১৩২/৮ (শুভম ৩৭, সঞ্জয় ৩৭, সিরাজ ২৯/৩, অর্শদীপ ১৮/২)২৯ রানে জয়ী ভারত।  ভারতের শক্তিশেল থেকে বাঁচতে পালটা শক্তিশেলের প্রয়োজন। যা এই আমেরিকার নেই। ক্রিকেটে তারা শিক্ষানবীশ। তবে ম্যাচটা যতটা সহজ ভাবা হয়েছিল, তা হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে শেডলি ভ্যান শাকউইক নামের এক ‘নিরীহ’ মিডিয়াম […]

কলকাতা দেশ

তৃণমূলের চাপে পড়ে শেষ মুহূর্তে SIR শুনানিতে নিয়ম বদল নির্বাচন কমিশনের, ১১ নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেটও

তৃণমূলের চাপে পড়ে এসআইআর শুনানির শেষ পর্বে নিয়ম বদলে বাধ্য হল নির্বাচন কমিশন। এবার থেকে কমিশন নির্ধারিত ১১ নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দপ্তরকে তা জানানো হয়েছে। তবে এ বিষয়ে শর্তও রয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের […]

বিদেশ

মালয়েশিয়ার সফরে প্রধানমন্ত্রী মোদি

রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিশ্বে উন্নয়নে ভারতকে একটি বিশ্বাসযোগ্য অংশীদারি হিসাবে দেখা হচ্ছে ৷” চলতি বছরের প্রথম সফরে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রী মোদির এই সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে জানা গিয়েছে ৷ গত 27 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য […]

বিনোদন

‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে হাজির বিজেপি সংসদ সুকান্ত মজুমদার

সিনেদুনিয়ায় অসামান্য অবদানের জন্য ‘পদ্মশ্রী’ পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সদ্যই বাংলার মেগাস্টারকে পদ্ম সম্মানে ভূষিত করার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেই প্রেক্ষিতেই ফুলের তোড়া, মিষ্টি-সহযোগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে শনিবার তাঁর বালিগঞ্জের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান তথা অভিনেতা […]

দেশ

যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬

শুক্রবার রাত ২:৪৫ নাগাদ মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটেছে। ৮৮ নম্বর মাইল ফলকের কাছে দুর্ঘটনা ঘটে। কানপুর থেকে দিল্লিগামী স্লিপার কোচের একটি বাস যাত্রীদের শৌচালয়ে যাওয়ার জন্য রাস্তায় কিছুক্ষণের জন্য থেমেছিল। তখন দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা মারে। দুর্ঘটনায় ছয় যাত্রী মারা যান ও এক জন গুরুতর জখম হন।

কলকাতা

উইকেন্ডে ঝোড়ো ব্যাটিং! আজ থেকে ফের পারদ পতন, শীতের আমেজ জারি থাকবে আগামী কয়েকদিন

আজ থেকে ফের পারদ পতন ৷ উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ সেলসিয়াস পর্যন্ত ডিগ্রি নেমে যেতে পারে। ফলে ফের মিলতে পারে শীতের আমেজ ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবার রাতে জানিয়েছেন, আগামী সাতদিন বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা একটু কমেছে। উত্তর ও […]

দেশ

‘এখানে প্রচার পেতে এসেছেন?’, বিহার নির্বাচন নিয়ে কিশোরের আবেদন খারিজ সুপ্রিমকোর্টের

বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট প্রকল্পের জন্যে ১০ হাজার টাকা দেওয়ার বিষয়টি ভোটের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে দাবি করেছিল কিশোরের দল। কিশোরের এই আবেদন শুক্রবার খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। মামলা বিহার হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। […]

দেশ

নতুন সরকার গঠন হতে না হতেই ফের উত্তপ্ত মণিপুর

নতুন সরকার গঠনের পরই ফের উত্তপ্ত মণিপুর। চূড়াচাঁদপুর জেলায় বৃহস্পতিবার রাতে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। অন্তত দু’জন আহত হয়েছেন এই ঘটনায়। আটক করা হয়েছে পাঁচজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। তার জেরে শুক্রবার গোটা জেলায় কুকি-জো প্রভাবিত এলাকাগুলিতে বন্‌ধ ডাকা হয়েছিল। তার জেরে […]