পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতে 14 জন নাবিক-সহ 22 জন ভারতীয় নাগরিকের মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেছে বিদেশ মন্ত্রক । দ্বি-সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানান এবং হতাহতের বিস্তারিত বিবরণ দেন । ব্রিফিং চলাকালীন জয়সওয়াল বলেন, “আমরা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন । দুর্ভাগ্যবশত, সংঘাতপূর্ণ অঞ্চলে 14 জন নাবিকসহ 22 জন ভারতীয় নাগরিকের প্রাণহানি ঘটেছে।”জয়সওয়াল আরও বলেন, “আমরা সেখানে আমাদের মিশন এবং সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি ।” বৃহত্তর অঞ্চল জুড়ে হতাহতের বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়ে মুখপাত্র নিশ্চিত করেন, আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৌদি আরবের অভ্যন্তরেও তিনজনের মৃত্যু হয়েছে ।”সৌদি আরবে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত ঘটনায় তিনজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন,” উল্লেখ করেছেন জয়সওয়াল । মন্ত্রক পুনরায় নিশ্চিত করেছে, ঝুঁকিপূর্ণ সামুদ্রিক করিডোরে কর্মরত ভারতীয় শ্রমিক ও নাবিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে পশ্চিম এশিয়া জুড়ে ভারতীয় কূটনৈতিক কেন্দ্রগুলি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ।

এদিকে, জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল একটি নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করেছে, যেখানে সৌদি আরবে সাম্প্রতিক ফ্লাইট বিঘ্নের কারণে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক, বিশেষ করে উমরাহ তীর্থযাত্রীদের বিমান ভ্রমণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করা হয়েছে । পূর্ববর্তী পরামর্শগুলির ধারাবাহিকতায় এবং সৌদি আরব ও ভারতের মধ্যে অতিরিক্ত বিমান সংযোগ সহজতর করার জন্য বিমান সংস্থাগুলির সঙ্গে আমাদের আলোচনার অংশ হিসাবে, জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল নিম্নলিখিত আপডেটগুলি জানাতে চায়, “কনস্যুলেটটি এক্স-এ প্রকাশিত একটি ঘোষণায় জানিয়েছে । সৌদি আরবের প্রধান ট্রানজিট হাবগুলিতে চালু থাকা রুটগুলির বিষয়ে উল্লেখ করে, মিশনটি নিশ্চিত করেছে যে পশ্চিম প্রদেশের বিমানবন্দরগুলি থেকে স্থানীয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির মাধ্যমে পরিষেবাগুলি সক্রিয় রয়েছে ।