নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণের একাধিক রাজ্য। তার মধ্যে শুক্রবার হড়পা বান। কার্তিক পূর্ণিমা উপলক্ষে ছেয়েরু উপনদীর তীরে নন্দালুরুর শিব মন্দিরে এসেছিলেন অসংখ্য পুণ্যার্থী। আচমকাই তাঁরা নদীর ভয়ঙ্কর হড়পা বানের মুখে পড়েন পুণ্যার্থী। শুক্রবার উপনদী ছেয়েরুর হড়পা বানে মৃত্যু হল ৩ জনের। জলের তোড়ে ভেসে নিখোঁজ হয়েছেন কম করে ৩০ জন। জলে ডুবে গিয়েছে নান্দালুরুর স্বামী আনন্দ মন্দিরটি। সব মিলিয়ে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। হড়পা বানে মন্দিরে যাতায়াতের চারটি প্রধান রাস্তাই প্লাবিত হয়েছে।