November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

ভোটার কার্ডে আধারের মতো ‘ইউনিক আইডি’ নম্বর চালু হোক, কমিশনের দ্বারস্থ তৃণমূল 

ভোটার কার্ডে ইউনিক আইডেন্টিটি নম্বর চালুর দাবি তুলল তৃণমূল ৷ বহিরাগত ভূতুড়ে ভোটারের নাম রয়েছে বাংলার ভোটার তালিকায়, অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল নেত্রীর নির্দেশে ভূতুড়ে ভোটারদের তালিকা খুঁজে বের করতে নিজেদের কেন্দ্রে কাজ করছেন দলের নেতারা ৷ দেশে প্রথম সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরির দাবি যাঁরা তুলেছিলেন, তাঁদের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৯৯৩ সালের ২১ জুলাই একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে সেই সময়ের বাম সরকারের বিরুদ্ধে মহাকরণ অভিযান করেছিলেন মমতা ৷ সেই দাবিদাওয়ার মধ্যে অন্যতম ছিল সচিত্র ভোটার পরিচয়পত্র ৷ সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বেশ কয়েকজনের প্রাণও যায়। সেই ঘটনাকে মাথায় রেখে আজও ওই বিশেষ দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। এই ঘটনার পর তিন দশকেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ সেদিনের যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের তিন-তিন বারের মুখ্যমন্ত্রী ৷ এবার তাঁর নেতৃত্বে তৃণমূল ভুয়ো ভোটার কার্ড রুখতে আধার কার্ডের মতো ভোটার কার্ডে ইউনিক আইডেন্টিটি নম্বর চালুর দাবি তুলেছে ৷ নেত্রীর নির্দেশে বৃহস্পতিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয় ৷ তারপর তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল পৌঁছয় কলকাতায় নির্বাচন কমিশনের কার্যালয়ে ৷ এই প্রতিনিধি দলে ছিলেন- তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ  অভিষেক  বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি এদিন আসেননি ৷