মৃতসর থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল কর্মভূমি এক্সপ্রেস ৷ শুক্রবার দুপুরে আম্বালা বিভাগের রাজপুরায় পৌঁছনোর সময় এক্সপ্রেসের 4টি কামরায় আগুন লাগে ৷ নিমেষের মধ্যে তিনটি কামরা পুড়ে ছাই হয়ে যায় ৷ ঘটনাস্থলের ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা গিয়েছে, আগুনের লেলিহান শিখায় ট্রেন মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ৷ যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন ৷ বাইরে দাঁড়িয়ে রয়েছেন বহু লোক ৷ তবে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। উত্তর রেলওয়ের সিপিআরও (CPRO) হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, আম্বালা বিভাগের সরাই বানজারা স্টেশনের কাছে অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী 12508 কর্মভূমি এক্সপ্রেসের চারটি কোচে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। সময়মতো সুরক্ষা ব্যবস্থা চালু হওয়ায় ট্রেনটি থেমে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। এই ঘটনায় কোনও হতাহত, প্রাণহানি বা অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

