banganews.net

উত্তরকাশি: কেদারতালে ট্রেক করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সাত পর্যটক-সহ আটজন। তাঁদের মধ্যে 6 জনের দেহ উদ্ধার হল। সম্প্রতি উত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে নিখোঁজ হয়ে য়ায় 13 জনের একটি দল । এই 6 জন সেই দলেরই সদস্য । পর্যটক ও বাকিদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি উত্তরাখণ্ডের বন বিভাগ এবং আরও কয়েকটি দল টানা তল্লাশি চালাচ্ছিল কেদারতাল থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় । টানা তল্লাশির জেরে 6 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে । 27 তারিখ 13 জনের এই দলটি উত্তরকাশিতে ট্রেকে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ রয়েছেন। বাকি সাত পর্যটক এবং একজন স্থানীয় গাইড নিখোঁজ হয়ে যান। তাঁদের উদ্ধার করতেই চলছে তল্লাশি । এই দলে আছেন পশ্চিমবঙ্গের পাঁচ মহিলা। যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের দুই মহিলাও। পুলিশ জানিয়েছে, যে 6 জনের দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে চারজনের দেহ চিহ্নিত করা গিয়েছে । এই চারজনের মধ্যে উত্তরপ্রদেশের দুই মহিলার পাশাপাশি রয়েছেন দুই বঙ্গ সন্তান । বাঁকুড়ার শালবনির বাসিন্দা রিন্টু মণ্ডল এবং উদয় ঘোষের দেহ চিহ্নিত করতে পেরেছে পুলিশ । পাশাপাশি উত্তরপ্রদেশের বাসিন্দা দুই বোন বর্তিকা বর্মা এবং দীপিকা বর্মাও দেহ উদ্ধার হয়েছে । এঁরা দুজনেই লখনউয়ের বাসিন্দা। উত্তরাখণ্ড প্রশাসন জানিয়েছে, গঙ্গোত্রী থেকে এই দলটি যাত্রা শুরু করে 27 তারিখ । তাতে পর্যটকদের পাশাপাশি ছিলেন এক স্থানীয় গাইড, দুই রাঁধুনি এবং তিন কুলি। 28 তারিখ এক রাঁধুনি ফিরে আসেন । বাকিরা আরও এগতে থাকেন। তাদের ফেরার কথা ছিল 29 তারিখ। ‘কিন্তু তা হয়নি । আরও একদিন পর মানে 30 তারিখ যে এজেন্সির সাহায্যে এই পর্যটকরা গিয়েছিলেন তাদের তরফে জানানো হয় আবহাওয়ার আচমকা পরিবর্তনের ফলে এই 13 জন আটকে পড়েছেন। এরপরই তাঁদের উদ্ধার করতে শুরু হয় অভিযান । কিন্তু প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারের কাজ প্রাথমিকভাবে ব্যাহত হয় । টানা কয়েকদিনের তল্লাশির পর এবার ৬ জনের দেহ উদ্ধার হল। আগেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ গত সোমবার এক্স পোস্টে তিনি লেখেন, “বাঁকুড়ার পাঁচ তরুণ ট্রেকার—রিন্টু মণ্ডল, উদয় ঘোষ, রতন ঘোষ, তাপস বাউরি এবং মনোজ খাওয়াস উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেকিংয়ের সময় প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে নিখোঁজ হয়ে গিয়েছেন । এই ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ।”