পুজোর মরশুমে সাতটি উৎসব স্পেশাল ট্রেন পেল উত্তর-পূর্ব সীমান্ত রেল। সেগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দৈনিক স্পেশাল, কলকাতা-গুয়াহাটি ত্রি-সাপ্তাহিক স্পেশাল, কামাখ্যা-আনন্দবিহার দৈনিক স্পেশাল, গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক স্পেশাল, গুয়াহাটি-শিলচর ত্রি-সাপ্তাহিক স্পেশাল এবং উদয়পুর-নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক স্পেশাল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, এই ট্রেনগুলি চালু হলে ভিড় অনেকটা কমবে। দৈনিক ট্রেনগুলি ২০ অক্টোবর থেকে শুরু হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ট্রেনগুলি চলবে। সাপ্তাহিক, ত্রি-সাপ্তাহিক সহ সব ট্রেনের সঠিক সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।