নভেম্বর মাস থেকে দক্ষিণ-পূর্ব রেলের তরফে শালিমার থেকে ৮টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হল ৷ এই তালিকায় রয়েছে হাওড়া-পোরবন্দর স্পেশাল, ওখা-হাওড়া স্পেশাল, হাওড়া-ভাস্কো দা গামা স্পেশালের মতো ট্রেন ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০২১০২ হাওড়া এলটিটি স্পেশাল ৪ নভেম্বর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে ৷ ২ নভেম্বর থেকে এলটিটি হাওড়ার পরিবর্তে যাত্রা শেষ করবে শালিমারে । ০৯২০৬ হাওড়া পোরবন্দর স্পেশাল আগামী বছর ১৫ জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে এবং ০৯২০৫ রিটার্ন পোরবন্দর-হাওড়া স্পেশাল ১৩ জানুয়ারি থেকে শালিমার যাত্রা শেষ করবে । এ ছাড়াও, ০২৯০৬ হাওড়া-ওখা স্পেশাল ১৮ জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে চলবে এবং ০২৯০৫ ওখা-হাওড়া স্পেশাল ১৬ জানুয়ারি থেকে যাত্রা শেষ করবে শালিমারে এসে । ০৮০৪৭ হাওড়া-ভাস্কো দা গামা স্পেশাল হাওড়ার পরিবর্তে ১ জানুয়ারি থেকে শালিমার থেকে চলবে এবং ০৮০৪৮ ভাস্কো দা গামা-হাওড়া স্পেশাল ৮ জানুয়ারি থেকে যাত্রা শেষ করবে শালিমার পর্যন্ত এসে । অন্য দিকে, ০৮৬৪৫ হাওড়া-হায়দরাবাদ স্পেশাল ২ জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে এবং ০৮৬৪৬ হায়দরাবাদ-হাওড়া স্পেশাল ৪ জানুয়ারি শালিমারে এসে যাত্রা শেষ করবে । ০২৫৪৩ হাওড়া-চেন্নাই স্পেশাল ১৪ জানুয়ারি থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে এবং ০২৫৪৪ চেন্নাই-হাওড়া স্পেশাল ১৫ জানুয়ারি থেকে যাত্রা শেষ শালিমারে ৷