হাইপারলুপ ট্রেন মাত্র ২ ঘণ্টায় পেরতে পারে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ। সামান্য সময়ের মধ্যে চলে আসা যাবে দিল্লি থেকে কলকাতা। আর এর নেপথ্যে রয়েছে হাইপারলুপ ট্রেন। পরিবহন ব্যবস্থায় সবচেয়ে দ্রুতগতির মাধ্যম এটি। ভারতেও শীঘ্রই এই ট্রেনের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। নীতি আয়োগের সদস্য ভিকে

সরস্বত জানিয়েছেন, ‘‌ভারতের নিজস্ব হাইপারলুপ টেকনোলজি আনার যথেষ্ট পরিকাঠামো রয়েছে। যদিও সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তা গড়তে সময় লাগবে। আর এজন্যই বিদেশি কোম্পানিগুলিকে আহ্বান জানানো উচিত।’‌ এরপরই তাঁর সংযোজন, ‘‌ভারতে এই টেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে খতিয়ে দেখা হবে হাইপারলুপ

টেকনোলজিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও।’‌ টিউবের মধ্যে দিয়ে দ্রুতগতিতে ছুটে যাবে হাইপারলুপ ট্রেন। ভারতে হাইপারলুপ টেকনোলজি গড়ে তোলার সম্পূর্ণ পরিকাঠামো প্রস্তুত বলেই জানান তিনি।  তিনি আরও জানান, ভারতে এই টেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে খতিয়ে দেখা হবে হাইপারলুপ টেকনোলজিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও।