লোকসভায় ফের পাশ হয়ে গেল তিন তালাক বিল। আজ প্রায় দিনভর বিতর্কে কংগ্রেস, তৃণমূল, বিজেডি-সহ অধিকাংশ বিরোধী দল ওই বিলের বিরোধিতা করলেও ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে তিন তালাক বিল। ধ্বনি ভোটে খারিজ হয়ে গিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির আনা সংশোধনীও। ওয়াকআউট করেছে তৃণমূল, বিজেডি সাংসদরা। যদিও রাজ্যসভায় এই বিল পাশ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *