November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

কড়া কোভিড প্রোটোকল মেনে ভোট, বিধানসভা নির্বাচনে সবুজ সংকেত দিল নির্বাচন কমিশন

কোভিড সংক্রমণ বাড়লেও বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন বাতিল হচ্ছে না ৷ কড়া কোভিড প্রোটোকল মেনেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ৷ লখনউতে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, সব রাজনৈতিক দলই চায় কোভিড বিধি মেনে নির্ধারিত সময়েই হোক নির্বাচন৷ এদিন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “আমরা সব রাজনৈতিক দলের বক্তব্য শুনেছি ৷ সব দলের প্রতিনিধি বলেছেন, কোভিড প্রোটোকল মেনে নির্ধারিত সময়েই নির্বাচন হওয়া উচিত ৷ সব দলই মিছিলে কোভিড বিধি লঙ্ঘন করা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সবাই বিধি মেনে চলায় জোর দিতে বলেছে ৷”