মুম্বইঃ একটানা প্রচন্ড বৃষ্টিপাতের জেরে দেশের বাণিজ্যনগরী সহ ভাসছে প্রায় গোটা মহারাষ্ট্র। প্রবল বৃষ্টির ফলে রাজ্যের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে পুণেতে ৪ জন, সাতারায় ৯ জন, কোলাপুরে ২ জন ও সাংগিলে ২ জনের মৃত্যুর হয়েছে বলে খবর। প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ ঘরছাড়া। সোলাপুর, সাংগিল, কোলাপুর ও পুণে থেকে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বলে ডিভিশনাল কমিশনার জানিয়েছেন। পুণের বহু জায়গায় বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ২ লক্ষ ৫৭ হাজার লোকের বাড়িতে বিদ্যুত্‍ সংযোগ নেই। যদিও সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য তৈরি প্রশাসন। উদ্ধারকাজের জন্য বিভিন্ন জায়গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এছাড়া সেনা, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীও নিয়োগ করা হয়েছে। বৃষ্টির জন্য কোলাপুর জেলায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা তো রয়েইছে, বরং বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *