জম্মু-কাশ্মীরঃ  LOC-র ১০ কিলোমিটারের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে আসে পাকিস্তানের দুটি সুপারসনিক যুদ্ধবিমান। গতরাতে ভারতের রাডারে ধরা পড়ে সেই বিমানের উপস্থিতি। পুঞ্চ সেক্টরের LOC-র একেবারে কাছ ঘেঁষে চলে যায় পাকিস্তানের দুটি জেট। এই ঘটনার পর ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্য সতর্ক আছে। জারি হয়েছে হাই আ্যালার্ট। তবে পাকিস্তানের ওই বিমানগুলি ভারতের আকাশে ঢোকার চেষ্টা করছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *