তামিলনাড়ুঃ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হল। এই ৬ জনের মধ্যে ২ জন শিশু ছিল বলে জানা গেছে। বুধবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিস সূত্রে খবর, গাড়িটি খালে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে ৪ জন প্রাপ্তবয়স্ক থাকলেও দুই শিশু কন্যাও ছিল। খালে পড়ে যাওয়ায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত করা হচ্ছে। পালানি পর্বত থেকে মন্দির দর্শন করে গাড়িটি ফিরছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে কেদিমিদুর একটি ক্যানেলে পড়ে যায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় ছয় জনের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *