২ দিনের সফরে আজ ভুটান পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে বিমানবন্দরে রিসিভ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে তাশেরিং । পারো আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয় । প্রধানমন্ত্রী হওয়ার পর এনিয়ে মোদির এটি দ্বিতীয়বার ভুটান সফর । রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, “ভারত-ভুটান সম্পর্ক নয়াদিল্লির ‘প্রতিবেশী প্রথম’ নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ । আমি আত্মবিশ্বাসী যে, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও উন্নত করবে ।” সফরে মোদি ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিঙ্গিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখা করবেন । পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *