আজ সকাল থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। ফের গুলি ও মর্টার ছুঁড়তে শুরু করেছে তারা। এর জেরে রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। তিনি হলেন ল্যান্সনায়েক সন্দীপ থাপা(৩৫)। বাড়ি উত্তরাখণ্ডের দেরাদুনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ রাজৌরি জেলার নৌসেরা সেক্টর সংলগ্ন আউটপোস্ট ও গ্রামগুলিতে গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান। পালটা জবাব দিতে থাকেন ভারতীয় সেনা জওয়ানরাও। উভয়পক্ষের লড়াইয়ের জেরে গুরুতর জখম হন ল্যান্সনায়েক সন্দীপ। পরে তাঁর মৃত্যু হয়। এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *