প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ফুসফুসের সংক্রমণ নিয়ে কিছুদিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল ৷ সোমবার সন্ধ্যায় নাগাদ তাঁর মৃত্যু হয়। উমরাও জান, কাভি কাভি-র মতো জনপ্রিয় হিন্দি ছবির সংগীত পরিচালনা করেছেন মহম্মদ জাহুর খৈয়াম হাসমি৷ চার দশক ধরে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *