প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ সরস্বতীকে গ্রেপ্তারির নির্দেশ দিল শাহাজাহানপুর আদালত। ২০১১ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে তাঁরই এক ভক্ত। সেই অভিযোগের ভিত্তিতেই আজ তাঁকে গ্রেপ্তারির নির্দেশ দিল আদালত। চিন্ময়ানন্দকে আগামী ৯ ডিসেম্বররের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিসকে।