হিন্দু পক্ষের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদে এএসআইয়ের বিজ্ঞানভিত্তিক জরিপে সায় দিয়েছিল। এরপর বৃহস্পতিবারই এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। এএসআইয়ের সার্ভের উপর স্থগিতাদেশ জারির আবেদন জানায়। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট শুক্রবার এই মামলারটি শুনানি করবে বলে জানায়। আর শুক্রবার উভয়পক্ষের বক্তব্য শোনার পর স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। পরিষ্কার জানিয়ে দিল জ্ঞানবাপী মসজিদে এএসআইয়ের বিজ্ঞানভিত্তিক সার্ভের ফলে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তাই তারা এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করবে না।

