হক জাফর ইমাম, মালদাঃ শনিবার রাত আটটার সময় লোকসভা নির্বাচনের প্রাক্কালে মালদা ইংরেজবাজার থানার পুলিশ মালদা শুসতানি মোড় এলাকায় নাকা চেকিং করতে গিয়ে জাল টাকাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন (১) নুরুল ইসলাম (২) রুবেল শেখ (৩) কাবিল খান। ধৃত তিনজনের বাড়ি মালদার কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার জাল নোট ৩০০ টি অর্থাৎ দেড় লক্ষ টাকা ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *