ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে বাংলায় এখনও জটিলতা রয়ে গিয়েছে। সূত্রে খবর, এই মর্মে অধীর রঞ্জন চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘চুপ’ থাকার পারমর্শ দিয়েছেন রাহুল গান্ধী। যা নিয়ে এই সময় ডিজিটালে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। করেন রাহুল গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। আসন সমঝোতা সম্ভব। ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগিতে বিশেষ জটিলতা নেই। ছোট খাটো সমস্যা থাকলেও তা দ্রুত মিটে যাবে।’ কংগ্রেস সূত্রে খবর মিলেছে, এর মাঝেই রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরীকে পরামর্শ দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ থামাতে। মূলত বাংলায় জোট জটিলতা কাটাতেই কংগ্রেস সাংসদের এ হেন পরামর্শ বলে মনে করা হচ্ছে।