November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

রবিবার সকালে অসমের দিসপুরে আটক সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা

আটক হলেন ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ৷ রবিবার সকালে অসমের দিসপুরে সিজেপি’র একটি বৈঠক হওয়ার কথা ছিল ৷ সেখানে যোগ দিতে গিয়েছিলেন আশুতোষ ৷ দিসপুর থেকে তাঁকে এবং সিজেপি’র অন্য সব সমর্থকদের আটক করেছে অসম পুলিশ ৷ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোশাল মিডিয়ায় জানিয়েছেন, অসমে সভা করার জন্য গিয়েছিলেন আশুতোষ রাঙ্কা ৷ সেখানে আশুতোষ-সহ জনা তিরিশেক সিজেপি কর্মী-সমর্থককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ ৷ তিনি সোশাল মিডিয়ায় আরও একটি পোস্টে জানিয়েছেন, পুলিশ আশুতোষ-সহ বাকি সিজেপি কর্মীদের কোন অভিযোগে বা কোন ধারার আওতায় আটক করেছে, তা জানায়নি ৷ দীপকে লিখেছেন, “যদি আশুকে ছাড়া না-হয়, আমি অন্য় সিজেপি সদস্যদের নিয়ে অসমে যাব ৷ হিমন্ত চাইলে আমাদের সকলকে গ্রেফতার করুন ৷” সূত্রের খবর, তাঁদের কাহিলিপাড়া 10 নম্বর পুলিশ ব্যাটেলিয়নের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে ৷ দীপকে জানিয়েছেন, আইনজীবীরা সেখানে অপেক্ষা করছেন ৷ কিন্তু পুলিশ তাঁদের ভিতরে ঢুকতে দিচ্ছে না ৷ আটক হওয়ার আগের মুহূর্তে আশুতোষ রাঙ্কাকে বলতে শোনা যায়, “অসমের স্কুলগুলির আসল ছবিটা যদি মানুষ দেখে ফেলে, তাই ভয় পেয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা ৷ কাজিরাঙায় মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ৷ সেখানে জমি, জঙ্গল এবং জলাশয় সবকিছু কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷” সিজেপি’র তরফেও তাঁদের নেতাকে অসমে আটকে রাখার নিন্দা করে পোস্ট করা হয়েছে ৷ গুয়াহাটিতে দলের ‘ভলান্টিয়ার মিট-আপ’ ছিল ৷ তার আগেই আশুতোষ-সহ দলের অন্য সব সমর্থকদের আটক করে তুলে নিয়ে যায় পুলিশ ৷ দলের আরও অভিযোগ, পুলিশ তাদের সভার জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং সমর্থকদের সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে ৷ সিজেপি পুলিশের এই আচরণকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়ে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা করেছে ৷ মুখ্যমন্ত্রী রাজ্যের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলা থেকে মানুষকে আটকাতে চাইছে বলে সরব হয়েছে সিজেপি ৷ সিজেপির এই সভা গুয়াহাটিতে আঠগাঁও এলাকার অসম শ্রী পরশুরাম সেবা সদন-এ হওয়ার কথা ছিল ৷ অসম এবং উত্তর-পূর্বের দূরদূরান্ত থেকে এখানে এই সভায় যোগ দিতে এসেছিলেন স্বেচ্ছাসেবীরা ৷ হঠাৎ এই সভাস্থলের কর্তৃপক্ষ সিজেপিকে জায়গাটি ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেয় ৷ পরে ‘চৌধুরী টিলা’য় সভা হবে বলে ঠিক করা হয় ৷ সিজেপির অভিযোগ, রাজ্য সরকারের চাপেই সেবা সদনের মালিক তাদের সভা করতে দেয়নি ৷