November 24, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
কলকাতা

ভোটের আগে হাইকোর্টে জামিন মিলল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৫ সঙ্গী

সপ্তম দফায় বসিরহাটে নির্বাচন । তার আগে স্বস্তিতে বিজেপি প্রার্থী রেখা পাত্রর ৫ সঙ্গী। রেখার পাঁচ সঙ্গী অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মণ্ডল, উৎপল মাইতি, সুদেব দে-র জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, থানার বাইরে থাকতে পারবেন তাঁরা। ভোটদান প্রক্রিয়ায় অংশও নিতে পারবেন তাঁরা। গত ৬ মে, অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ফের সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অস্ত্র হাতে একদল হামলার চেষ্টা করে এবং বিজেপি সমর্থকরা তা রুখে দেন। উদ্ধার হয় অস্ত্রগুলি।