November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা, মৃত ৭, আহত ৪৯

মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা সরকারি বাসের ৷ পিষে দেয় পথ চলতি মানুষকে ৷ সোমবার রাতে কুরলা স্টেশনের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের ৷ আহত ৪৯ ৷ চার জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ এবং পৌর কর্পোরেশন কর্মকর্তাদের মতে, সোমবার রাতে মুম্বাইয়ের নাগরিক পরিবহণ সংস্থা বেস্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এবং রাস্তারে ধারে কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ কুরলা পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ মঙ্গলবার সকালে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্ত শুরু হয়েছে ৷ কুরলার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) এল ওয়ার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের ব্রেক ফেল হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷ বাস চালককে আটক করা হয়েছে । আধিকারিকরা জানিয়েছেন, ৩৩২ নম্বর রুটের একটি সরকারি বাসের (বেস্ট) চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পথচারী এবং বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে । প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের বাসটি পথ চলতি মানুষ ও অন্য গাড়িগুলিকে ধাক্কা মারার পর বুদ্ধ কলোনির একটি আবাসিক সোসাইটির গেটে ধাক্কা মারে । ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ আহতদের নিকটবর্তী ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক যানবাহন।