November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
বিনোদন

‘আমার ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে’, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার আল্লু অর্জুনের

বক্স অফিসে চলছে পুষ্পা ২-এর দাপট ৷ এর মধ্যেই শুরু ফের তরজা ৷ পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনকে নিয়ে তির্যক মন্তব্য করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ পাল্টা সুপারস্টারও শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে ৷” পাশাপাশি পুষ্পারাজ এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “সন্ধ্যা থিয়েটারে দুর্ঘটনা নিয়ে একাধিক ভুল তথ্য, ভুয়ো খবর সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ৪ ডিসেম্বরের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ মৃত মহিলার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আমি প্রতি ঘণ্টায় তাঁর চিকিৎসাধীন ছেলের অবস্থা সম্পর্কে আপডেট নিচ্ছি ৷ আগের থেকে সে এনেকটাই ভালো আছে ৷ তবে অনেক ভুল তথ্য আছে, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে৷” গত ৪ ডিসেম্বরের দুর্ঘটনার দিন পুলিশের অনুমতি উপেক্ষা করে আল্লু অর্জুন থিয়েটারে গিয়েছিলেন ৷ থিয়েটারে প্রবেশের আগে ও প্রস্থানের আগে অভিনেতা তাঁর গাড়ির কাচ নামিয়ে হাজার হাজার ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে ছিলেন ৷ সুতরাং অভিনেতা ওই ভিড়কে সমর্থন জানিয়েছেন ৷ এরপরই পাল্টা সাংবাদিক বৈঠক করেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷