November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
বিদেশ

২দিনের কুয়েত সফরে প্রধানমন্ত্রী মোদি

২দিনের সফরে কুয়েতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের আমন্ত্রণে মোদি কুয়েত সফর করছেন । শনিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন ভারতের প্রশাসনিক প্রধান ৷ কুয়েতে ২৬তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি । ১৯৮১ সালে কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি । গত ৪৩ বছরের মধ্যে উপসাগরীয় দেশটিতে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর । কুয়েতের সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা ছাড়াও সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি ৷ কুয়েতে বসবাসকারী বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ ভারতীয়রা কুয়েতের মোট জনসংখ্যার ২১ শতাংশ (১ মিলিয়ন) এবং দেশের কর্মশক্তির ৩০ শতাংশ (প্রায় ৯ লাখ)। কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় কর্মীরা সেদেশের বেসরকারি সেক্টরের পাশাপাশি গার্হস্থ্য খাতের কর্মশক্তির তালিকায় শীর্ষে রয়েছে ।