কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আগেই ২ ছাত্র ও এক প্রাক্তনী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বার এই ঘটনায় ধৃত ওই কলেজেরই নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (৫৫)। এই নিয়ে সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
কসবা গণধর্ষণ কাণ্ডে এবার গ্রেপ্তার কলেজের নিরাপত্তা রক্ষী, ধৃতের সংখ্যা বেড়ে ৪
Byবঙ্গনিউজ
Jun 28, 2025
