প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, শুক্রবার দুর্গাপুরে আসছেন। তার আগেই সকালের ফ্লাইটে দিল্লি গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকবেন না। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিছুটা অভিমানের সুরে দিলীপ বলেন, ‘দল ডাকেনি, তাই যাচ্ছি না। হয়তো দল চায়ও না আমি যাই। গেলে হয়তো অস্বস্তি বাড়বে।’ মোদীর সভায় দিলীপ যাবেন কি না, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। ১৫ জুলাই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছিলেন, তিনি দুর্গাপুরে যাবেন, প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায়, তাঁর কাছে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র আসেনি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। তার পরে এ দিন সকালে তাঁকে দেখা গেল কলকাতা বিমানবন্দরে। মোদীর সভায় দিলীপ যাবেন কি না, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। ১৫ জুলাই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছিলেন, তিনি দুর্গাপুরে যাবেন, প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায়, তাঁর কাছে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র আসেনি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। তার পরে এ দিন সকালে তাঁকে দেখা গেল কলকাতা বিমানবন্দরে। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে সাংবাদিকদের বিবৃতি দেওয়ায় দল অসন্তুষ্ট। দিলীপ ঘোষের সঠিক অবস্থান জানতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। মিডিয়ায় বিবৃতি দিয়ে দলকে অস্বস্তিতে ফেলার বিষয়েও দলের তরফে তাঁকে কড়া বার্তা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

