November 22, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

ডিসেম্বেরই মোদির সঙ্গে বৈঠক পুতিনের

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ভারতে আসবেন তা ঠিক ছিল আগেই। এ বার জানা গেল তাঁর আসার দিন। চলতি বছরের ডিসেম্বরেই ভারতে আসছেন পুতিন। সূত্রের খবর, তাঁর আসার দিন প্রায় চূড়ান্ত। ডিসেম্বর মাসের ৫ তারিখেই ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট বলে ঠিক হয়েছে। দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে সংঘাত বাড়ছে ভারতের। রাশিয়ার তেল কেনার কারণেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত হারে ট্যারিফ বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদীকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন তিনি। তবে বাণিজ্য চুক্তি এবং ট্যারিফ কমানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে গিয়ে চিনের প্রেসিডেন্ট ছাড়াও পুতিনের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। তার আগে, অগস্টে মস্কো গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তখনই জানা গিয়েছিল যে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে তখন তাঁর আসার দিন ঠিক হয়নি। আর এই পরিস্থিতিতেই প্রায় চূড়ান্ত হয়েছে পুতিনের ভারত সফর। সূত্রের খবর, সম্ভবত ৫- ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট।