November 22, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
ভাইরাল

হিন্দু-রাষ্ট্রে চলবে না ‘সান্টা টুপি’ বেচা! BJP শাসিত ওডিশায় গরিব হকারদের হুমকি, ভাইরাল ভিডিও

ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটি বিক্রি করায় ‘অপরাধে’ মারধর করা হয়েছিল আরামবাগের প্যাটি বিক্রেতা শেখ রিয়াজুলকে। যা নিয়ে বাংলায় ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক তরজা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার বড়দিনের আগে সান্টা ক্লজ়ের টুপি বিক্রি করার দায়ে দরিদ্র বিক্রেতাদের হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ উঠল BJP শাসিত ওডিশায়। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। তবে তাতে দেখা যাচ্ছে বড়দিনের আগে ফুটপাথে দাঁড়িয়ে সান্তা ক্লজ়ের টুপি বিক্রি করছেন কিছু ব্যক্তি। একটি সাদা গাড়ি থেকে নেমে কিছু লোক দাবি করছেন, ওডিশা ‘হিন্দু রাষ্ট্র’, সেখানে ‘খ্রিস্টানদের জিনিসপত্র’ বিক্রি করা যাবে না। ‘হিন্দু রাষ্ট্র’ দাবি করা ব্যক্তিরা ওই বিক্রেতাদের আরও জিজ্ঞেসা করে, তারা কোথা থেকে এসেছে? তারা কি হিন্দু? বিক্রেতারা তাদের জানান, তাঁরা হিন্দু কিন্তু গরিব মানুষ। বড়দিনের আগে সান্তা ক্লজ়ের টুপির চাহিদা থাকে বলে, সেটাই বিক্রি করে পেট চালানোর চেষ্টা করছেন।স্বঘোষিত হিন্দুত্ববাদীদের বলতে শোনা যায়, ‘এটা ভগবান জগন্নাথের দেশ। এখানে শুধু তাঁর শাসনই চলবে। হিন্দু হয়ে তোমরা এটা কী ভাবে করছ? তাড়াতাড়ি সব গুটিয়ে এখান থেকে চলে যাও। যদি কিছু বিক্রি করতেই হয়, তবে ভগবান জগন্নাথের জিনিসপত্র বিক্রি করো।’ বিক্রেতারা আরও জানান, তাঁরা স্থানীয় বাসিন্দা নন। রাজস্থান থেকে এসেছেন। হিন্দুরাষ্ট্রের সমর্থকরা জানায়, ওডিশায় এসে রাজস্থানের জিনিস বিক্রি করলে তাদের কোনও সমস্যা নেই। তবে খ্রিস্টান ধর্মের সঙ্গে সম্পৃক্ত কোনও জিনিসপত্র বিক্রি করা যাবে না। স্বাভাবিক ভাবেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজ়েনরা। বিশেষ করে ওডিশার মতো রাজ্যে এমন ঘটনা ঘটায় অনেকেই বিস্মিত। তবে প্রাথমিক বিস্ময় কাটিয়ে তাঁরা বলছেন, BJP ক্ষমতায় থাকলে এটাই হওয়া স্বাভাবিক। তাঁদের দাবি, ২০২৪ সালে BJP সরকার গঠনের পর থেকে ওডিশায় ডানপন্থী জাতীয়তাবাদ ও উগ্র দেশপ্রেমের উত্থান ঘটেছে। যার ফল এই ঘটনা।