November 22, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
বিনোদন

বাবা এবং ছেলের এই সম্পর্কের মিশ্রণে তৈরি নতুন রেসিপি নিয়ে বড়দিনে আসছে ‘প্রজাপতি ২’, প্রকাশ্যে ট্রেলার

আগামী বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি ২’, যেখানে আবার দুই মহারথীর অনবদ্য কেমিস্ট্রি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। এরমধ্যেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’ ছবির ট্রেলার। ট্রেলারের প্রথম কয়েক সেকেন্ড কমেডি ধাঁচের মনে হলেও ট্রেলার যত এগোয় তত বোঝা যায় ‘প্রজাপতি ২’ একদম অন্যরকম একটা গল্প নিয়ে তৈরি। ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে এই গল্পে রয়েছে বাবা ছেলের মধ্যে তৈরি হওয়া আবেগ, তেমন রয়েছে ভুল বোঝাবুঝি এবং দূরত্বের গল্প। এই গল্পে সবাই নিজের নিজের জায়গায় ভীষণভাবে সঠিক। একদিকে যেমন ছেলে, বাবার থেকে লুকিয়ে যায় তার জীবনে হয়ে যাওয়া সমস্ত কষ্টকে তেমন অন্যদিকে বাবা ছেলের পাশে দাঁড়ানোর জন্য ছেলের থেকে লুকিয়ে বসতবাড়ি বিক্রি করে চলে আসেন লন্ডনে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর যখন একমাত্র মেয়েকে নিয়ে দেব লন্ডনে একাই লড়াই করে চলেছেন নিজের জীবনের সঙ্গে ঠিক তখনই রেস্টুরেন্টে কর্মরতা জ্যোতির্ময়ী চরিত্রটি দেবের চরিত্রের প্রেমে পড়ে যায়। কিন্তু দেব রাজি নয় বিয়ের জন্য। এদিকে ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে বাবা। এইভাবে মোটামুটি গল্প এগোতে থাকে। কিন্তু এই সিনেমার অন্যতম চমক হলেন অনির্বাণ চক্রবর্তী যিনি প্রধান সিনেমার পর আবার এই ছবিতেও দেবের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। অনির্বাণের হস্তক্ষেপেই দেবের চাকরি চলে যায় কিন্তু ঠিক সেই সময় বাবার দায়িত্ব পালন করেন মিঠুন। ‘প্রজাপতি’ ছবিতে বাবা এবং ছেলের যে কেমিস্ট্রি দেখতে পেয়েছিলেন দর্শকরা ঠিক সেই কেমিস্ট্রি ২৫ ডিসেম্বর ‘প্রজাপতি ২’ ছবিতেও দেখবেন তাঁরা।