November 25, 2026
BREAKING NEWS
২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরউত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, জখম ৩৫দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ CJP নেতা সৌরভ দাসেরসাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্পপদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াং
দেশ

জমির বিনিমিয়ে চাকরি দেওয়ার মামলায় চার্জ গঠন লালু-সহ ৪১ জনের বিরুদ্ধে

জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব-সহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।২০২২ সালের ১০ অক্টোবর সিবিআই ১৬ জনের বিরুদ্ধে এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিশা ভারতী-সহ আরও অনেকে। এই মামলায় ৯৮ জন অভিযুক্তের মধ্যে আদালত ৫২ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। তাঁদের মধ্যে রেলের কর্মীরাও রয়েছেন। ৪১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। দুর্নীতির দায়ে লালুপত্নী রাবড়ি দেবী, তাঁর ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধেও চার্জ গঠন করেছে আদালত।এ দিন রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক বিশাল গোগনের পর্যবেক্ষণ, লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবার অপরাধ চক্রের মতো কাজ করেছে। ষড়যন্ত্রে লালু সাহায্য করেছিলেন বলে ইঙ্গিত রয়েছে সিবিআই-এর চার্জশিটে।২০০৪ থেকে ২০০৯ সালে লালু প্রসাদ রেলমন্ত্রী থাকার সময়ে জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি পোস্টে নিয়োগের অভিযোগ উঠেছিল। এই ঘটনার তদন্তে নামে সিবিআই।