জেলা

কলকাতা-বর্ধমান-দুর্গাপুরের একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি

মঙ্গলবার সকালে কলকাতা, বর্ধমান ও দুর্গাপুর মহকুমার একাধিক জায়গায় হানা দেয় ইডি-র একাধিক টিম। দুর্গাপুরে সেপকো টাউনশিপে বালির কারবারি প্রবীর দত্তর বাড়িতে এ দিন সকাল ৬টা নাগাদ হানা দেন আধিকারিকরা। এ ছাড়া পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতেও চলছে তল্লাশি। দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও হানা দিয়েছে ইডি-র বিশেষ দল। এ ছাড়া জানা গিয়েছে, বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের অম্বুজা নগরীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। কয়েকদিন আগেই বুদবুদ থানায় পোস্টিং পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল। তবে এখনও চার্জ নেননি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সিটি সেন্টার ফাঁড়ির অফিসার ইনচার্জ সুদীপ্ত বিশ্বাসও মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন বলে খবর। উল্লেখ্য, বারাবনি থানার দায়িত্বে থাকাকালীন তিনি সাসপেন্ড হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হয়।