বিনোদন

মুক্তি পেল আসন্ন ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জের-এর টিজার

মুক্তি পেল আসন্ন ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জের-এর টিজার ৷ ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও জুড়ে শুধুই হামজা আলি ওরফে রণবীর সিং ৷ আর তার দু’চোখে প্রতিশোধের আগুন ৷ ধুরন্ধর: দ্য রিভেঞ্জ হল ২০২৫ সালের ব্লকবাস্টার ধুরন্ধরের সিক্যুয়েল, যা এক ভয়াবহ পরিণতিতে শেষ হয়েছিল । প্রথম ছবিতে অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গিয়েছিল ৷ মনে করা হচ্ছে সেসবেরই উত্তর মিলবে ধুরন্ধর ২-তে ৷ তাই দর্শক ধুরন্ধর ২ দেখার জন্য মুখিয়ে আছেন ৷ টিজার প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই সবাই খুব খুশি ৷ তাঁরা আশা করছেন, এখানে গুপ্তচর অভিযানের পাশাপাশি চরিত্রটির ব্যক্তিগত দিকটিও তুলে ধরা হবে । ধুরন্ধর ২-এর টিজারে কেন্দ্রীয় চরিত্র হামজাকে সম্পূর্ণ রক্তক্ষয়ী রূপে দেখানো হয়েছে । ছবির দৃশ্যগুলি ইঙ্গিত দেয় যে, সিক্যুয়েলের গল্প প্রতিশোধের উপর ভিত্তি করে তৈরি ৷ আদিত্য ধর তাঁর প্রথম ছবি উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের ‘ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা ভি অর মারেগা ভি’-এর আইকনিক সংলাপ ব্যবহার করে ধুরন্ধরের সিক্যুয়েলে প্রতিশোধেরই ইঙ্গিত দিয়েছেন । হামজা ভারতের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন । নির্মাতারা সিক্যুয়েলের গল্পটি গোপন রেখেছেন ৷ তবে টিজারটি স্পষ্ট করে দিয়েছে যে এবার ঝুঁকি আরও বেশি । রন্ধর ছবিটি শুধুমাত্র হিন্দিতে মুক্তি পেয়েছিল ৷ কিন্তু দক্ষিণ ভারতের দর্শক এই ছবিটিকে ব্যাপক ভালোবাসা দিয়েছিল ৷ তাই সিক্যুয়েলটি দর্শকরা হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম-সহ একাধিক ভাষায় উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতারা । ধুরন্ধর-২ ছবিটি চলতি বছরের আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে । টিজারে ছবির ঝলক দেখে বোঝা যাচ্ছে ধুরন্ধরের সিক্যুয়েলে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, সারা অর্জুন এবং অর্জুন রামপাল-সহ মুখ্য অভিনেতাদের ফের দেখা যাবে । অনুরাগীরা আশা করছেন যে প্রথম ছবিটির মতো ধুরন্ধর ২ সাফল্য পাবে ৷

https://youtu.be/CN0lNff-zm0