শুক্রবার গভীর রাতে ভুবনেশ্বর থেকে মালকানগিরির উদ্দেশে রওনা হয়েছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস ৷ সেই বাসে ছিলেন ওড়িশার এক বিধায়কও ৷ মোট 37 জন যাত্রী ছিলেন ওই বাসটিতে ৷ আচমকাই আগুন ধরে যায় বাসটিতে। যদিও বাসের সমস্ত যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, ওড়িশা সীমান্ত ছেড়ে অন্ধ্রপ্রদেশে প্রবেশের পরই রামভদ্রপুরমের কাছে এই ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে চালকের তৎপরতায় যাত্রীদের বাস থেকে বের করার পরই গাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায় ৷ ওড়িশার মালকানগিরির চিত্রকোন্ডা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মঙ্গু খিলও এই বাসেই ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই বাসে আগুন লাগে ৷ শনিবার ভোর তিনটে নাগাদ বাসটিতে আগুন লাগে ৷ অল্প সময়ের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে ৷ বাসে থাকা 37 জন যাত্রীকেই দ্রুত উদ্ধার করা হয় ৷ এই যাত্রীদের মধ্যে কংগ্রেস বিধায়ক মঙ্গু খিলও উপস্থিত ছিলেন ৷ তিনিও নিরাপদে আছেন বলেও জানা গিয়েছে ৷

